আরিফ রববানী ময়মনসিংহ।।
বয়স্ক ভাতার কার্ড পেয়ে আনন্দে কাঁদলেন ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত কসর আলীর ছেলে ৭৯ বছর বয়সী বৃদ্ধ হতদরিদ্র ভিক্ষুক নূর আলী।
ভিক্ষুক নুর আলীর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সদর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নজরে আসলে দ্রুত বয়স্ক ভাতা দেয়ার ব্যবস্থা নেন তিনি।
বুধবার (২৯শে এপ্রিল ) উপেজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব তার অফিসে ডেকে নিয়ে নুর আলীকে ডেকে নিলে ইউএনও সাইফুল ইসলাম তার হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন।ভিক্ষক নুর আলী ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন পরিচালনা করলেও কেউ তার সহযোগিতায় এগিয়ে না আাসায় তিনি সরকারী সুবিধা বঞ্চিত হন। পরে ইউএনও’র সহযোগিতায় বয়স্ক ভাতার কার্ড পেয়ে দারুণ খুশী হন তিনি। অবশেষে তিনি আনন্দে কেঁদেই ফেললেন।একই সাথে তার হাতে করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকায় সংসারের অভাব অনটন দূরীকরণে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রীও তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বয়স ৭৯ ছাড়িয়েছে, তবু বয়স্ক ভাতা পাননি। সে কারণে আক্ষেপের শেষ ছিল না ভিক্ষুক নূর আলীর। এই ভাতার টাকা তার অনেক কাজে আসবে বলে জানান তিনি। নূর আলী জানান, তিনি পাড়া-মহল্লায় মানুষের বাড়ীতে-বাড়ীতে ভিক্ষা করেন। ভিক্ষার এই সামান্য উপার্জনেই চলে নূর আলীর সংসার। তিনি দুর্যোগের এই মুহুর্তে কার্ড হাতে পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব,ইউপি সদস্য লাল মিয়া,বিডিফিন্যান্সিয়াল ২৪.কমের ময়মনসিংহ সদর উপজেলার সংবাদদাতা রাসেল আহমেদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন,ভিক্ষুক নূর আলীর সংবাদটি প্রকাশের পর আমি ওই বৃদ্ধার কথা জানতে পারি। পরে দ্রুত সময়ের মধ্যে কার্ড করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করি।
সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব জানান-ভিক্ষুক আলীর হাতে বয়স্কভাতার কার্ড তুলে দিতে পরে তার নিজেরও অনেক ভালো লাগছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে