আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে সরকারী নির্দেশনা মোতাবেক উন্নয়নে এগিয়ে নেওয়াসহ স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন উপজেলায় নব-যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত। ২৮শে এপ্রিল সকালে তিনি স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গদের সাথে মত বিনিময় কালে এ ব্যাপারে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।সভায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূরুজ্জামান সরকার বকুল মাষ্টার,সিনিয়র সহ-সভাপতি মফিজ উদ্দিন তালুকদার,সহ-সভাপতি এম এ হান্নান,সাধারন সম্পাদক,তৌকির আহমেদ শাহিন,যুগ্ম সাধারন সম্পাদক,ফজলে এলাহী ঢালী,সাংগঠনিক সম্পাদক,এস এম হোসেন আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক,বাবুল চন্দ্র সূত্রধর সহ সিনিয়র সাংবাদিক ও উপদেষ্টা স্বপন কুমার ভদ্র প্রমূখ।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, আমি আপনাদের উপজেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে সকল শ্রেণী পেশার লোকজনদের সাথে নিয়ে কাজ করতে চাই,এ জন্য সকলের সহযোগিতা চাই।সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশ্বাস দেন যেকোন ভালো কাজে ও বিধিমোতাবেক বাস্তবায়নকৃত সকল কাজে সহযোগিতা করা হবে।উপজেলার সমস্যা গুলো তুলে ধরে গুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করে তারাকান্দা উপজেলা কে মডেল হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করা হবে।
২৮শে এপ্রিল বুধবার সকাল হতেই একের পর এক বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে পরিচিতি পর্ব সম্পন্ন করে সকলের সাথে পরিচয় হন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। প্রথমেই মুক্তিযোদ্ধা সংসদ ও বীরমুক্তিযোদ্ধাগণ,তারপর আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা স্কাউটস,উপজেলা আইসিটি শিক্ষক ফোরাম, উপজেলা বণিক সমিতি লিঃ,উপজেলা প্রেসক্লাব, ইউনিয়ন পরিষদের সচিবগণ,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ,আনসার গ্রামপুলিশ মতবিনিময় করেন।উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত তারাকান্দার উন্নয়নের মাধ্যমে উপজেলাবাসীর মুখে হাসি ফুটাতে সবার কাছে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে