আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। লকডাউনের সপ্তম দিনে মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলাসদর সহ বিভিন্ন উপজেলায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলার বিভিন্ন যানবাহনের যাত্রী, টিকেট কাউন্টারের লোকজন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে মাক্স, লিফলেট বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা মূলক ম্যাসেজ সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেন
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ বিভিন্ন উপজেলায় দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ডগণ। এসময় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাও করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এসময় মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলায় কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতকরণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানের ময়মনসিংহ জেলায় ১৫
মোবাইল কোর্টে ৭৫ টি মামলায় ৪৯,৬০০ টাকা জরিমানা আদায় করেছে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত
অভিযানের প্রচারণাকালে বলা হয়, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহনে ও রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাস্ক ব্যতিত পথে নামা, সব ধরণের লেনদেন বন্ধ রাখতে হবে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেছেন পরিচালিত মোবাইল কোর্টের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ সাধারণ মানুষকে করোনা মোকাবেলায় সচেতন হওয়ার পাশাপাশি ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করার পরামর্শ প্রদান করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে