আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬টি এলাকাকে অধিক করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করে জনগণকে সর্তক থাকার জন্য বিশেষ সর্তকতা ঘোষণা করে ব্যানার টানিয়ে চিন্হিত করেছে সিটি কর্পোরেশন। এসব এলাকা দিয়ে যাতায়াতে সতর্ক করে দিয়ে বিশেষ চিন্হ দেওয়া হয়েছে। এলাকা গুলো হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার নতুন বাজার,বাউন্ডারীরোড,চরপাড়া-নয়াপাড়া,মাসকান্দা,শিকারীকান্দা,দিগারকান্দা,ভাটিকাশর,কৃষ্টপুর,আলীয়া মাদ্রাসা,বলাশপুর,কেওয়াটখালী,কালিবাড়ী রোড,কাচিঝুলি,আকুয়া-চুকাইতলা-মাদ্রাসা কোয়াটার,নওমহল, সারদা ঘোষ রোড,আর কে মিশন রোড। সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ২০ এপ্রিল মঙ্গলবার দিনভর সতর্কতার ব্যানার টানিয়ে এসব এলাকা দিয়ে জনচলাচলে সতর্ক করেন। এসময় তিনি বলেন-ময়মনসিংহের এই এলাকাগুলো রেড জোন হিসাবে পরিচিত। তাই এসব এলাকা দিয়ে চলচলে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে বলেই জনসাধারণের সুবিধার্থে এসব এলাকায় বিশেষ ব্যানার টানিয়ে সতর্ক করা হচ্ছে। তিনি সকলকে বিশেষ সতর্কের এসব এলাকা দিয়ে জনচলাচলের আহবান জানান।
এইসব এলাকায় গত ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৩১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই ওই এলাকায় যাতায়ত ও ভ্রমণে সর্তক থেকে, ঘরে থেকে সুস্থ্য থাকার জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আহ্বান জানিয়েছেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে