আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করে করোনামুক্ত ময়মনসিংহ জেলা উপহার দেওয়ার লক্ষে নিজেই মাস্ক নিয়ে জনসচেতনতামোলক প্রচারে মাঠে নেমেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক। ২১ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় স্ট্রেশন রোডস্থ মেছুয়া বাজার মোড়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্যোগে
মাস্ক বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক )মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন ও এনডিসি মিজাবের রহমতসহ আরও বেশ কয়েকজন নির্বাহী ম্যাজস্ট্রেট। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণ কালে জেলা প্রশাসক এনামুল হক বলেন- করোনা পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে মানুষের মধ্যে মাস্ক পরিধান নিয়ে সচেতনতা আরো বাড়াতে হবে। মানুষকে সচেতন করতে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলছে, এটি অব্যাহত থাকবে। সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। করোনা টিকা নেওয়া হোক বা না হোক উভয় অবস্থাতেই সবাইকে বাড়ির বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে। না হলে তাদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এসময় জেলা প্রশাসক বলেন-জনসমাগম কমিয়ে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে আগামীকাল থেকে কাচাবাজার রেলওয়ে স্টেশন চত্বরে স্থানান্তর করা হবে,লক লাউনে স্বাস্থ্য বিধি মানা হচ্ছেনা,এব্যাপারে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে