আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ও সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের কঠোরতায় লকডাউনের চার দিনে ময়মনসিংহে চার দিনে ৩৯৬ টি
মামলায় ৪.০৭৭০০ চার লক্ষ সাত হাজার সাত শত টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
তিনি বলেন, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ১৩টি উপজেলায় মাস্ক পরা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বিধিনিষেধের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) ১৪০টি মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা, দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১১৮টি মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা ও তৃতীয় দিন শুক্রবার ৫৫টি মামলায় ৪৮ হাজার ৮৫০ টাকা ও চতুর্থ দিন শনিবার ৮৩ মামলায় ৯৮৫০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মামলা ও জরিমানা আদায়ের পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণের আহবান জানানো হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, ময়ময়সিংহ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ছয়টি এবং প্রতিটি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর টেস্ট করা হয়েছে ২৪২ জনের তার মাঝে ২৯জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এর মাঝে ময়মনসিংহ সদর ২৩,ধোবাউড়া ২,গফরগাঁও ১,
ঈশ্বরগন্জ ১,ত্রিশাল ১,তারাকান্দা ১ জন এবং করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদর, ঈশ্বরগন্জ ও ফুলবাড়িয়া তিন উপজেলায় মারা গেছেন ৩ জন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে