Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে লকডাউনে ৫৫ মামলায় ৪৮,৮৫০ টাকা জরিমানা।।

ময়মনসিংহে লকডাউনে ৫৫ মামলায় ৪৮,৮৫০ টাকা জরিমানা।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে ময়মনসিংহ জেলা ও মহানগরে শুক্রবার (১৬ এপ্রিল) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জেলাব্যাপি অভিযানে ৫৫ টি মামলায় ৪৮,৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক এর নির্দেশে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন।

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জেলা প্রশাসনের অনুরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

তিনি বলেন, করোনার সংক্রামন রোধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করায় মানুষের মাঝে কিছুটা সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় নির্ধারীত সময়ের পরেও দোকান বন্ধ না করা, দোকানে পণ্য বিক্রি ও লোকসমাগম করা এবং মাস্ক বিহীন অবস্থায় চলাচল করায় পথচারী ও দোকানীসহ বিভিন্ন জনকে মোবাইল কোর্টের অভিযানে ৫৫ টি মামলায় ৪৮,৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও মানুষকে সচেতন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছি একইসাথে তাদের মাঝে মাস্কও বিতরণ করা হচ্ছে। আশা করছি করোনার সংক্রামন থেকে অন্যান্য জেলার চাইতে ময়ময়মনসিংহ জেলা অনেক ভালো অবস্থায় থাকবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!