Breaking News
Home / Uncategorized / বাংলা চলচ্চিত্র বিকাশে কবরীর অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।।বিরোধী দলীয় নেতা।।

বাংলা চলচ্চিত্র বিকাশে কবরীর অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।।বিরোধী দলীয় নেতা।।

 

বাংলা চলচ্চিত্র বিকাশে কবরীর অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।।বিরোধী দলীয় নেতা।।

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

সারাহ বেগম কবরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে ঢাকাস্হ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

শনিবার (১৭ই এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,বাংলা চলচ্চিত্র অঙ্গনে কবরীর অবদান অবিস্মরণীয়। অভিনয়ের ক্ষেত্রে কবরী ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। তাঁর মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্র বিকাশে তাঁর অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!