আরিফ রববানী,ময়মনসিংহ।।
করোনার ভয়াবহতা ও সংক্রমণরোধে রমজানের আগে ঢিলেঢালা লকডাউন শুরু হলেও পহেলা রমজান থেকে কঠিন লকডাউন চলছে। লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবি, রিক্সা, ভ্যান, চালকসহ একটি শ্রেণী অসহায় হয়ে পড়ে। লকডাউন উপো করে ময়মনসিংহ নগরীতে কিছু কিছু রিক্সা, ভ্যান, অটো চলাচল করলে লকডাইন নিশ্চিত করতে মাঠে থাকা পুলিশ অনেকেেত্রই তাদেরকে পিছনে পাঠিয়ে দিচ্ছে। এ অবস্থায় রমজানে অসহায়, ভ্যান, অটো, রিক্সা চালক, হতদরিদ্র খেটে খাওয়া মানুষদের ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করতে মাঠে নেমেছে। মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান শনিবার বিকালে নগরীর টাউনহল মোড়ে অসহায় মানুষদের মাঝে ৫ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পুলিশ সুপার বলেন, করোনার কারণে লকডাউনের পাশাপাশি দ্রব্যমুল্যের উর্দ্বগতির পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ, ভাসমান, দিনমজুর, রিক্সা, ভ্যান চালক ও নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষজন যাতে সহজলভ্য মুল্যে মানসম্মত ইফতার সামগ্রী খেতে পারে, সেই চিন্তা চেতনায় জেলা পুলিশের আয়োজনে রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে। নামমাত্র মূল্য বা প্রতীকি মূল্য ৫ টাকায় এই ইফতার সরবরাহ করা হবে। নগরীর বিভিন্নস্থানে প্রতিদিন মাসজুড়ে এই কার্যক্রম চলবে বলেও পুলিশ সুপার জানান।
ইফতার সামগ্রীতে রয়েছে, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, শষা, খেজুর, আঙ্গুর, কলা ও জিলাপী পরিমাণমত দেয়া হবে।
ডিবির ওসি মাহ কামাল আকন্দের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার শাহজাহান মিয়া , অতিঃ পুলিশ সুপার জয়ীতা শিল্পী জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি মোঃ শাহ কামাল আকন্দ কোতয়ালী মডেল থানার ওসি মোঃ ফিরুজ তালুকদার,জেলা ট্রাফিক বিভাগের টি আই সৈয়দ মাহবুবুর রহমান ( প্রশাসন) প্রমুখ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে