আরিফ রববানীঃ
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল অপশক্তিকে মোকাবিলায় যুব সমাজসহ সমাজের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক। একই সাথে যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে নৈতিকতা বিরোধী কাজকর্ম থেকে বিরত থাকাসহ সবাইকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক থেকে দূরে থাকারও
আহ্বান জানিয়েছেন তিনি। জেলা প্রশাসক এনামুল হক ২২শে মার্চ সোমবার সকালে টাউন হলস্থ
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র (মুক বধির বিদ্যালয়) মিলনায়তনে আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে যুবকদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রোকন উদ্দিন ভূইয়্যার সভাপতিত্ব অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক তার বক্তব্যে-বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রাজনীতিবিদ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জঙ্গিবাদবিরোধী মনোভাব জাগ্রত করার পক্ষে মত দেন। সেমিনারে ময়মনসিংহের রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতির জন্যই আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। আমাদের ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।’
সেমিনারে অন্যান্যদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে