Breaking News
Home / Uncategorized / বঞ্চিত ও নির্যাতিত মানুষের কল্যাণে কথা বলেছেন পল্লীবন্ধু প্রয়াত এরশাদ।। জন্মদিনে মুক্তিযুদ্ধা বাবুল

বঞ্চিত ও নির্যাতিত মানুষের কল্যাণে কথা বলেছেন পল্লীবন্ধু প্রয়াত এরশাদ।। জন্মদিনে মুক্তিযুদ্ধা বাবুল

আরিফ রববানী, ( ময়মনসিংহ )ঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ,বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মান করতে হলে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে পল্লীবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী সংগঠনে পরিণত করতে সকলকে শপথ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি ২০শে মার্চ বিকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উদযাপন উপলক্ষে ফুলবাড়ীয়া বঙ্গবন্ধু পাবলিক হলে( সাবেক জিন্নাহ হল)ফুলবাড়ীয়া উপজেলা জাপা আয়োজিত মিলাদ,দোয়া মাহফিল ও কেক্ কাটা,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির লিখিত বক্তব্যে বাবুল দলীয় নেতা-কর্মীদের প্রতি এই আহবান জানান।

তিনি বলেন-জাতীয় পার্টি সাধারণ মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের সংগঠন। পল্লীবন্ধু সবসময় সাধারন মানুষের অধিকার বাস্তবায়নের কথা বলতেন। মানুষের জন্য কথা বলতে গিয়ে তাকে অনেক জেল,জুলুম, অত্যাচার,নির্যাতন সহ্য করতে হয়েছে তবুও তিনি সমাজের লাঞ্চিত বঞ্চিত ও নির্যাতিত মানুষের কল্যাণে কথা বলেছেন। নীতি আর আদর্শ থেকে পিছ পা হননি। আমাদেরকেও তার আদর্শ অনুসরণ করে জনকল্যাণে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে।

ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল তার লিখিত বক্তব্যে প্রয়াত জনবান্ধব নেতা আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পল্লীবন্ধুর আদর্শবুকে ধারণ করে আগামী দিনে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টির নেতাকর্মীদের কে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
জাপা নেতা নাসরীদ ইসমাইল এর সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি, ডা: আব্দুস সালাম,এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ, মাওলানা আশরাফ আলী সিদ্দিকী,ফুলবাড়ীয়া জাতীয় স্বেচ্ছায় সেবক পার্টির সভাপতি মো:তোফাজ্জল হোসেন তোতা, ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিক পার্টী,র সাধারন সম্পাদক ডা: সবুর রফিক, ময়মনসিংহ জেলা তরুন পার্টী,র সাধারন সম্পাদক মো: সিরাজুল ইসলাম,তরুন পার্টী নেতা মৌলানা সাইফুল ইসলাম বেলালী , উপজেলা ছাত্র সমাজ নেতা ইন্জি: সাদবিন রহমান আকাশ, যুবসংহতি নেতা নাসরীদ ইসমাইল, ফুলবাড়ীয়া পল্লীবন্ধু পরিষদের সভাপতি আ: খালেক, যুব সংহতি,র সভাপতি হাকিম মনির,মোখলেসুর রহমান,তাহমিদ তালুকদার, রাকিবুল ইসলাম রাকিব,রীপন, মুকুল,আজগর আর্মি, আকরাম সর্দার,করিম আর্মি,শফিক, দুলাল,জাহাঙ্গীর,সুজন, পলক মন্ডল,পবন, মোস্তফা সহ ময়মনসিংহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!