আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহী করতে মানুষের দ্বারে-দ্বারে ঘুরছেন ময়মনসিংহ জেলা পুলিশ।
‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে পুলিশের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মানুষের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতামোলক প্রচার চালান জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ সময় তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী হওয়ায় করোনার সংক্রমণ প্রতিরোধে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় ময়মনসিংহ জেলার প্রতিটি থানায় ক্যাম্পেইন শুরু করেছে জেলা পুলিশ । তারই অংশ হিসেবে “এই প্রচারাভিযানের মাধ্যমে আপনাদের আহ্বান জানানো যাচ্ছে – আপনারা সাবধান থাকুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন,করোনার ছোবল থেকে নিজেকে বাঁচান,আপনার প্রতিবেশী ও নিকটাত্মীয়দের বাঁচান। করোনা থেকে বাঁচার ও স্বাস্থ্যবিধি মানার অন্যতম মাধ্যম হচ্ছে মাস্ক পরিধান করা। আপনি কিংবা আমরা কেউই করোনা ঝুঁকিমুক্ত নই। তাই সকলকে মাস্ক ব্যবহার করে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
ওসি শাহ কামাল আকন্দ জানান-জনগণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার উৎসাহিত করতে ময়মনসিংহ জেলা পুলিশ সর্বদায় জনকল্যাণে জনগণের পাশে আছে এবং আগামীতেও থাকবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে