আরিফ রববানী (ময়মনসিংহ)
ময়মনসিংহে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতে ও স্বাস্থ্য বিধিরক্ষায় উৎসাহী করার লক্ষে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর বিভিন্নস্থানে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার (১৫ মার্চ) সকালে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিকমোড়সহ বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় সুরক্ষায় এই সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আহামার উজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়া ও জয়িতা শিল্পী, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবি ওসি শাহ কামাল আকন্দ, এছাড়াও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ প্রমূখ।
এসময় জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ কৌশলে বাংলাদেশ করোনা মোকাবিলায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ দেশের স্বার্থে কাজ করে চলেছে। করোনা মোকাবেলায় ময়মনসিংহ জেলা পুলিশ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
আমাদের এসব কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে পরবর্তীকালে আমরা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করব।সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পরে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান
রাস্তাঘাট ও দোকানপাট ও সাধারণ পথচারীদের মাঝে সাধারণ মানুষের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা চালান এবং মাস্ক বিতরণ করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে