Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে জেলা প্রশাসককে বরণ করলেন জাতীয় কৃষক পার্টির নেতৃবৃন্দ

ময়মনসিংহে জেলা প্রশাসককে বরণ করলেন জাতীয় কৃষক পার্টির নেতৃবৃন্দ

আরিফ রববানী, ময়মনসিংহ।
ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক এনামুল হক এর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা মতবিনিময় করেছেন জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয় কৃষকপার্টির নেতাকর্মীরা।

জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রুবেল আলী (এসডি রুবেল)এর নেতৃত্বে মঙ্গলবার (১৬ই মার্চ ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে এই সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ। সাক্ষাতে নেতৃবৃন্দ ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক এনামুল হক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ ।

এসময় সদস্য সচিব এমদাদুল হক মিলন,যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন আক্কাস তালুকদার, মোঃ নায়েব আলী,মোঃ হাতেম আলী, মোঃ আরিফ খান, মোঃ মনির উদ্দিন ও মোঃ আব্দুল করিম সরকারসহ জেলা জাতীয় কৃষক পাটির নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক এনামুল হক বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, কোন সরকারি দপ্তরের গাফিলতি মেনে নেওয়া হবে না। এই জেলার সমস্যা গুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নসহ সকল বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্ল্যেখ-নবাগত জেলা প্রশাসক এনামুল হক ময়মনসিংহে যোগদানের পর থেকে উপজেলা পরিষদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলে-ফুলে সিক্ত হচ্ছেন জেলা প্রশাসক এনামুল হক।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!