Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে সবাইকে নজর রাখতে ডিসি এনামুল হক এর আহবান

ময়মনসিংহে খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে সবাইকে নজর রাখতে ডিসি এনামুল হক এর আহবান

আরিফ রববানী ময়মনসিংহ।।
প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি পালন করছে।

“মুজিববর্ষে শপথ করি,প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ময়মনসিংহবাসী।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উপলক্ষ্যে ১৫ই মার্চ সকালে বর্ণাঢ্য ট্রাক শো এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এসময় খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে বিশেষ নজরদারি রাখার প্রয়োজনে সকলের প্রতি আহবান জানিয়ে তিনি উদ্ভোধনী বক্তব্যে বলেন, ‘ভোক্তা অধিকার সর্বজনীন। পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রণয়ন করেছে সরকার । তাই এই বাস্তবায়নে আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগে তিনি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের আস্থা অর্জনে আরো বেশি সচেষ্ট থাকারও আহবান জানান।
এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হকসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এনামুল হক আরো বলেন-একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সকল সজাগ থাকতে হবে। পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যেকোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। বিশেষ করে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করা খুবই জরুরি। তাই, খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে বিশেষ নজরদারি রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান। একইসঙ্গে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতেও সকলকে আহবান জানিয়েন জেলা প্রশাসক এনামুল হক।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!