Breaking News
Home / জাতীয় / চরাঞ্চলের উন্নয়নে রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে জাপা নেতা জাহাঙ্গীরে আহবান

চরাঞ্চলের উন্নয়নে রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে জাপা নেতা জাহাঙ্গীরে আহবান

আরিফি রববানী,ময়মনসিংহ।।
জাতীয় তরুণ পাটিকে ময়মনসিংহে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি এর হাতকে শক্তিশালী করার লক্ষে জাতীয় তরুণ পার্টি সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার ১৪ই মার্চ বিকাল ৪টায় উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের মহজম পুর নতুন বাজারে উক্ত সম্মেলন উপলক্ষে এক বিশাল আলোচনার আয়োজন করা হয়।

জাতীয় তরুণ পার্টি চর নিলক্ষিয়া ইউনিয়ন শাখার আহবায়ক আবু বকর সিদ্দিক রুবেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ। তিনি তার বক্তব্যে-জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন পুরণে তার সহধর্মীনি ময়মনসিংহের মাটি ও মানুষের নেত্রী পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন-চরাঞ্চলের উন্নয়নে বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় চরাঞ্চলের ৫টি ইউনিয়ন নিয়ে একটি থানার দাবী জানানো হলে তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহের উন্নয়ন বান্ধব নেত্রী বেগম রওশন এরশাদ এমপির সাথে এব্যাপারে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাসও প্রদান করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সেলিম, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ময়মনসিংহ জেলা জাতীয় পাটি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদ আমিন রুমি, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাজাহান,ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মনজুরুল হক, পল্লী বন্ধু পরিষদের আহ্বায়ক আলী হোসেন, মহানগর জাতীয় সেচ্ছাসেবক পাটির সভাপতি বাদশা মিয়া, ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পাটি যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম বুলেট, উজ্জ্বল খান, মহানগর জাতীয় পার্টি যুগ্ম প্রচার সম্পাদক মানিক, মহানগর জাপা নেতা জনাব জুয়েল ও মতিউর রহমান মতি , সদর উপজেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক হুমায়ুন কবির, সোহাগ সদস্য সচিব আতিকুল ইসলাম আতিক, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, প্রসাদ দাস, সুলতান মাহমুদ প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টি সহ সভাপতি আফজাল হোসেন হারুন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক কাউছার আহমদ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে জাতীয় তরুণ পার্টির ত্রি-বার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে চরনিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু বকর সিদ্দিক রুবেল কে সভাপতি ও সদস্য সচিব আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক নিবাচিত করেন নেতাকর্মীরা। এছাড়াও সম্মেলনে জেলা,উপজেলা, ইউনিয়ন জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!