Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহকে করোনামুক্ত রাখতে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করতে ডিসি এনামুলের আহবান

ময়মনসিংহকে করোনামুক্ত রাখতে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করতে ডিসি এনামুলের আহবান

আরিফ রববানী,ময়মনসিংহ।।
সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাই সংক্রমণের হার রোধের মাধ্যমে ময়মনসিংহ বাসীকে সুস্থ ও নিরাপদ রাখতে সর্বক্ষেত্রে সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার আহবান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক। তিনি মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মেনে চলতে জেলার প্রতিটি নাগরিকদের প্রতি অনুরোধ জানান। এ বিষয়ে তিনি জনগণকে সচেতন করে তুলতে মাস্ক, স্বাস্থ্যবিধি সম্পর্কে বেশী বেশী প্রচার-প্রচারণা করতেও সাংবাদিকদের প্রতি আহবান জানান।

রবিবার দুপুরে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি ও সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক আরিফ রেওগীর,সাপ্তাহিক আবির পত্রিকার বার্তা সম্পাদক ও ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার আরিফ রববানী,ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার
স্টাফ রিপোর্টার মোঃ সোহেল মিয়া,সুবর্ণ বাংলার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর কবির আকন্দ,আমাদের কন্ঠের সুমন ভূট্রাচার্জ সহ সাংবাদিকদের একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তাদের সাথে মতবিনিময় কালে এই আহবান জানান জেলা প্রশাসক এনামুল হক। এসময় মহানগর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক এনামুল হক কে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দগণ।

ডিসি এনামুল হক সাংবাদিকদের বলেন, ভ্যাকসিন নেওয়া হউক বা না হউক সকলকে অবশ্যই তিনটি জিনিস মেনে চলতে হবে, সেগুলো হলো- সবাইকে অবশ্যই বাইরে মাস্ক ব্যবহার করতে হবে,যথাসম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে, আর তিন নম্বর হলো পাবলিক জনসমাগম যেখানে হচ্ছে বিশেষ করে বিভিন্ন যানবাহন টার্মিনাল বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে, সেখানে একটা লিমিটেড সংখ্যায় থাকার আহবান জানান জেলা প্রশাসক এনামুল হক। তিনি প্রত্যককে নিজেদের মাঝে একটা দায়িত্ববোধ নিয়ে নিয়মনীতি গুলো মেনে যেখানে বেশি সংখ্যক লোক আছে সেখানে কাউকে না যাওয়ারও আহবান জানান। আর যেতে হলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ডিসি এনামুল হক।

উল্ল্যেখ-স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে- গত এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, মৃত্যু এবং সুস্থতা সবই বেড়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!