Breaking News
Home / জাতীয় / জাতীয় কৃষক পার্টি ভাবখালী ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন

জাতীয় কৃষক পার্টি ভাবখালী ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন

আরিফ রববানী,ময়মনসিংহ।।
জাতীয় কৃষক পাটিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে মাঠপর্যায়ের দলের অবহেলিত ত্যাগী নেতাকর্মীদের বাছাই করে ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো শক্তিশালী ও তরান্বিত করার মাধ্যমে তারই ছোট ভাই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান,মানবতার ফেরিওয়ালা জি এম কাদের এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের এর হাতকে শক্তিশালী করতে দক্ষ ও পরিশ্রমী কর্মী সাইদুল ইসলাম কে আহ্বায়ক কদ্দুস মিয়াকে সদস্য সচিব করে জাতীয় কৃষক পাটি ভাবখালী ইউনিয়ন শাখার ৩১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

করোনা কালীন সময় রাজনৈতিক স্হবিরতায় দীর্ঘ দিন পর জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক রাসেল মিয়ার সুপারিশ ক্রমে জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রুবেল আলী এসডি রুবেল ও সদস্য সচিব এমদাদুল হক মিলনের অনুমোদিত এই নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয় । এসময় তিনি পল্লীবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে দলকে সুসংগঠিত করার মাধ্যমে ময়মনসিংহের মহীয়সী নারী, ময়মনসিংহ কে বিভাগ বাস্তবায়নের রুপকার বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতাকর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা জাপার যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তপন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ,হাতেম আলী,যুগ্ম সদস্য সচিব আরিফ খান সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!