আরিফ রববানী, ময়মনসিংহ।।
একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে স্বপ্ন পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ দেখতেন, সেটি পূরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের এম পি।
শুক্রবার (১২ই মার্চ) সকালে ঢাকা,র উত্তরাস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এম পির সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের নেতৃত্বে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি টিম তার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে নেতৃবৃন্দের সাথে দলের সাংগঠনিক বিষয়ে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় নেতাকর্মীরা জাপার চেয়ারম্যান জিএম কাদের কে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়ে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপার যুগ্ম সাধারন সম্পাদক এবং ফুলবাড়ীয়া জাপা,র সন্মানিত নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
জি এম কাদের বলেন-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়াত পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রনায়ক আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন পুরণে ও দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতীয় পার্টিকে তৃণমুল থেকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে ধূলিস্যাৎ করে দিতে
ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু বাংলার মানুষ তাদের সকল অপকর্ম ও ষড়যন্ত্র সম্পর্কে যথেষ্ট সচেতন। তাই দেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের কোন ঠাঁই হবে না। জাতীয় পার্টির নেতৃত্বে তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। বক্তব্ রাখেন ফুলবাড়ীয়া জাপা, র আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বি এস সি, হাবিবুর রহমান হাবিবুল্লাহ, ডা: আ: সালাম, মাও: আশরাফ আলী সিদ্দিীকী প্রমূখ। উপস্হিত ছিলেন ফুলবাড়ীয়া জাতীয় যুব সংহতির সভাপতি হাকিম মনির, পল্লীবন্ধু পরিষদ এর আহ্বায়ক মো: আ: খালেক, নাসরীদ ইসমাইল,ময়মনসিংহ তরুন পার্টী র সদস্যসচিব মো: সিরাজুল ইসলাম, ইন্জি: সাদবিন রহমান আকাশ, পলক মন্ডল,রাকিবুল ইসলাম রাকিব,রুহুল আমিন মাষ্টার,মো: খোরশেদ আলম, মাওলানা সাইফুল ইসলাম বেলালী, আজগর আলী(আর্মি),মো: কামাল হুসেন,করিম আর্মি, সেকান্দর আলী, আ: লতিফ, মোখলেসুর রহমান,আকরাম সরদার সহ আরো অনেকে। এ সময় জাতীয় পার্টির কেন্দীয় নেতৃবৃন্দ সহ ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে