Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও অটো চোরসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭২ বোতল ফেন্সিডিল, ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও চোরাই অটো উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মো: শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান, মাদক বিরোধী ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা কঠোর নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা আসছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার (ডিবি) পুলিশের এসআই অজয় কুমার চক্রবর্তী নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় ও বড়বিলারপাড় থেকে ৭২ বোতল ফেন্সিডিলসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বড়বিলারপাড় মধ্যপাড়ার শামীনুল ইসলাম ওরফে শামীম ওরফে সামি, শরীয়তপুরের মোঃ রাসেল ও নগরীর বাঘমারা এলাকার আঃ হালিম। এছাড়া এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুরের ইমাদপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ হাসান ও পলাশ হোসেন। এছাড়াও এসআই কামরুল হাসান সংগীয় ঈশ্বরগঞ্জের শিমুলাতলা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করে। অপরদিকে এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাঁওয়ের শিলাসী থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ এবং এসআই দেবাশীষ সাহা জেলা সদরের চুরখাই পাঁচ রাস্তা মোড়াস্থ বন্দমদল এলাকা থেকে অটো চোর আবু তাহের ও মোঃ জীবনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!