Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পবার (১১ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী, উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা প্রকৌশলী,জনস্বাস্থ্য প্রকৌশলী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ,সকল দপ্তরের কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

মাসিক সভার কার্যবিবরনী হিসাবে সভার সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। আলোচ্যসূচী মোতাবেক সভার কার্যক্রম শুরু করার জন্য উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কে অনুরোধ করেন। অতঃপর উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠিত উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। উক্ত কার্যবিবরণী যথাযথভাবে লিপিবদ্ধ হওয়ায় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। সভাপতি কর্মকর্তাদের পর্যায়ক্রমে আলোচনা করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!