Breaking News
Home / জাতীয় / কুমিল্লার সন্তান এনামুল হক ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক

কুমিল্লার সন্তান এনামুল হক ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক

আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার উন্নয়নের স্বার্থে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার মাধ্যমে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে
নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক।

নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক গত ২০০৩ সালের ৩১ মে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দান করেন।

তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের সন্তান। তার বাবার নাম মোহাম্মদ আব্দুস সামাদ ও মাতার নাম মোসাম্মৎ ফিরোজা বেগম।

ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি জামালপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন জেলা প্রশাসক এনামুল হক।

নতুন এই জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহের ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের প্রথম সারির জেলায় রূপান্তরের চেষ্টা করবো এবং জেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি টিম হিসেবে কাজ করবো। সে লক্ষে তিনি ময়মনসিংহ বাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!