Breaking News
Home / জাতীয় / জাতীয় পার্টিএখন একটি জনপ্রিয় দল-জি এম কাদের

জাতীয় পার্টিএখন একটি জনপ্রিয় দল-জি এম কাদের

আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয়পার্টির জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কে আর ও ভালো অবস্হানে নিতে হলে তৃনমূল নেতাদের কে উজ্জীবিত এবং সংগঠিত করতে হবে।জাতীয় পার্টিএখন একটি জনপ্রিয় দল। মানুষ এখন জাতীয় পার্টিকে ভালবাসে এবং ক্ষমতায় দেখতে চায়।
৯ই মার্চ মঙ্গলবার সকালে, ঢাকার উত্তরাস্থ জাতীয় পার্টি,র চেয়ারম্যান মহোদয়ের বাস ভবনে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর নির্বাহী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সহ-সভাপতি(সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহাসচিব),জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক,ময়মনসিংহের গর্ব , ময়মনসিংহের মাটি ও মানুষের কর্মীবান্ধব নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর ব্যক্তিগত চিকিৎসক এবং আহ্বায়ক, পেশাজীবি সমাজ জাপা,ময়মনসিংহের আর এক মাটি ও মানুষের কর্মীবান্ধব নেতা ডা: প্রফে: মোস্তাফিজুর রহমান আকাশ বিশেষ সাক্ষাৎকারে গেলে তাদের সাথে দলের সাংগঠনিক বিষয়ে মত বিনিময়ে
তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘বিগত ৯ বছরের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে জাতীয় পার্টির কেউ কোনও অন্যায় কাজ করেনি বরং প্রকৃত উন্নয়ন তখনি হয়েছিল।আমরা মানুষের জন্য কাজ করতে চাই; মানুষের সেবা করে ভালোবাসা পেতে চাই।’
জিএম কাদের এসময় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান। নেতৃদ্বয় চেয়ারম্যান মহোদয়ের নিকট থেকে বেশ কিছু সাংগঠনিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!