আরিফ রববানী, ময়মনসিংহ।।
উন্নয়নের গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র,আমার গ্ৰাম হবে-আমার শহর, এই কর্মসূচির বাস্তবায়ন করতে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের ১নং ও ৯নং ওয়ার্ডের উদ্যোগে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই মার্চ সোমবার এবং পরদিন ৯ই মার্চ মঙ্গলবার বিকেল ৪ টায় ইউনিয়নের ১নং ওয়ার্ড বালিদিয়া জজ মিয়ার বাড়ীর মোড় প্রাঙ্গনে ও ৯নং ওয়ার্ড কুষ্টিয়া ২য় খন্ড আহাম্মদাবাদ এলাকায় এই ওয়ার্ড অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ইউনিয়নের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী উজ্জ্বল। ১নং ওয়ার্ডের সদস্য মো শাহজাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নে ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ওয়ার্ড সভা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোছাঃ ফাতেমা খাতুন। এছাড়াও সভায় ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত জনসাধারণের মতামতের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। সকল মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ রাস্তা সহ অন্যান্য সকল প্রকল্পসমূহ আলোচনা করেন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল।
অপরদিকে ৯ই মার্চ মঙ্গলবার বিকালে
উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র। আমার গ্ৰাম হবে আমার শহর, এই কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত পরিবেশে ইউনিয়নের উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুষ্টিয়া ২য় খন্ড আইডিয়াল একাডেমী মাঠে আরেকটি ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফ আলী উজ্জল। ইউপি সদস্য মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মোছাঃ রিনা বেগমসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত জনসাধারণের মতামতের ভিত্তিতে ওয়ার্ডের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। সকল মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ রাস্তা সহ অন্যান্য সকল প্রকল্পসমূহ বাস্তবায়নে আলোচনা করা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে