Breaking News
Home / জাতীয় / ৭মার্চ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আলোচনা ও আনন্দ উদযাপন

৭মার্চ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আলোচনা ও আনন্দ উদযাপন

ষ্টাফ রিপোর্টারঃ
জাতীর জনক বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষণ ২o১৭ সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ , বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ মধ্যম আয়ের দেশে স্বীকৃতি পাওয়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও আনন্দ উৎসব ময়মনসিংহ জেলা পুলিশ।

রবিবার (৭মার্চ) বিকেলে সাড়ে ৩টায় ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে শহরের কৃষ্ণচূড়া চত্বরে
এ আলোচনা সভা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে এ দিনটির আনুষ্ঠানিকতা শুরু করেন জেলা পুলিশ।

আলোচনা সভায় এই দিনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ,যার কারণে বাঙ্গালী জাতি স্বাধীন জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে পেরেছে
সেই ঐতিহাসিক ভাষণ ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা)।

আলোচনা সভায় পুলিশ সুপার আহমার উজ্জামানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, জাতির সংকটকালে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” বলে তার ভাষণের মধ্য দিয়ে বাঙ্গালী জাতিকে মুক্তির জন্য ডাক দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। এই কৃতিত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা। পরে দেশাত্ববোধক বিভিন্ন গান পরিবেশন ও কেক কেটে আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি,সিটি মেয়র ইকরামুল হক টিটু,নবাগত জেলা প্রশাসক এনামুল হক,জেলা পরিষদ সদস্য মমতাজ উদ্দিন মুন্তা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!