গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ০২ জনের মৃত্যু হয়েছে। আজ ০৬ মার্চ ২০২১ খ্রিঃ শনিবার বিকেলে তারকান্দা উপজেলায় দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের তারাকান্দার মোজাহারদি গাছতলা বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে নেত্রকোনাগামী ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সাংবাদিক বিজন কৃষ্ণ রায় (৫৮) ও আবুল কাশেম (৩২)। বিজন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়া গ্রামের বিশ্বেশ্বর রায়ের ছেলে। আবুল কাশেম দুর্গাপুরের বংশীপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে। তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে