Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ময়মনসিংহে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৬ই মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,
বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা.হরিশংকর দাশ,সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকী, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলিসহ সরকারি কর্মকর্তাগণসহ মহানগর জাতীয় পার্টি সহ সভাপতি আবজাল হোসেন হারুন, জেলা জাপার যুগ্ম প্রচার সম্পাদক প্রিন্স দুলাল, জেলা সেচ্চাসেবক পাটির সভাপতি হোসেন আলী, জাতীয় কৃষকপার্টি ময়মনসিংহ জেলার আহবায়ক রুবেল আলী এসডি রুবেল, জেলা তরুন পাটির আহব্বায়ক মোঃ কাউছার আহমেদ, মহানগর জাতীয় পার্টি নেতা , মোঃ মমিনুল ইসলাম মানিক , রুকুনজ্জামান জুয়েল প্রমুখ।

বিদায়ী জেলা প্রশাসকের বিগত দিনের স্মৃতিচারণ করে উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন- মানবিক ও প্রশাসনিক দক্ষতায় তিনি আমাদেরকে মাঠ পর্যায়ে কাজের প্রেরণা যুগিয়েছিলেন।

এ সময় বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা সহ ক্রেস্ট উপহার দেওয়া হয়। ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে জেলা প্রশাসক কে ক্রেস্ট উপহার দেওয়ার মাধ্যমে বিদায় সংবর্ধনা জানান মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে জাপা নেতাকর্মীরা। ময়মনসিংহের ঐতিহ্যবাহী পারমিতা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা দেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা.হরিশংকর দাশ। এছাড়াও বিদায়ী জেলা প্রশাসক
মোঃ মিজানুর রহমানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুহাম্মদ সানোয়ার হোসেনের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা। এসময় তারা জেলা প্রশাসক মিজানুর রহমান কে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!