গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র, ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে অভিযানের প্রথম দিনে শনিবার সাড়ে চার কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুরের বাঁশাটি পশ্চিমপাড়া থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মহর উদ্দিন ওরফে বিশু এবং এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়ার ছনকান্দা থেকে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাধাকানাই বাগানেরকান্দার শামীম ও ছনকান্দার শামীমকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ ০৬ মার্চ শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে