Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ সদরে শুকনা খাবার পেলো ১১শত হতদরিদ্র জনগোষ্ঠী

ময়মনসিংহ সদরে শুকনা খাবার পেলো ১১শত হতদরিদ্র জনগোষ্ঠী

আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব হত-দরিদ্র অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলা পরিষদের প্রাঙ্গনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ২শতাধিক গরীব মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করে কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। ।

এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। করোনাসহ যে কোন সঙ্কট ধৈর্য্য নিয়ে মোকাবেলা করার আহবান জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এই সঙ্কটে প্রচুর পরিমাণে সরকারী সহায়তা প্রদান করা হচ্ছে। কোনো দুর্যোগেই মানুষ না খেয়ে মারা যাবেনা, গরীব হত-দরিদ্র সকল মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন, সেই সরকারী সহযোগিতা অবশ্যই সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে। এখানে কোনো ধরণের স্বজনপ্রীতি ও অনিয়ম সহ্য করা হবেনা। এসময় তিনি চলমান করোনা সঙ্কটে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে সকলকে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা জানান- উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে বিতরণ করার লক্ষে সদর উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ১১০০ এক হাজার একশত প্যাকেট শুকনা খাবার বরাদ্ধ হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে তাদের বরাদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। প্রায় ২৫০টি প্যাকেট উপজেলা প্রশাসন থেকে বিতরন করে কর্মসুচীর উদ্ভোধন করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!