Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে আউট সোর্সিংয়ে যুবকদের উদ্বুদ্ধকরণে (বিপিও) সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে আউট সোর্সিংয়ে যুবকদের উদ্বুদ্ধকরণে (বিপিও) সেমিনার অনুষ্ঠিত

আরিফ রববানী,ময়মনসিংহ।।
ট্রান্সফরমিং সার্ভিস টু ডিজিটাল” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহে বিপিও সামিট উপলক্ষে ইউথ এনগেজমেন্ট প্রোগ্রাম উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) যুবকদের উদ্বুদ্ধকরণে শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভাচ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এ এন এম জিয়াউল আলম পিএএ এবং বিকেলে সমাপনী অনুষ্ঠানে যুক্ত হন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

অনুষ্ঠানে বক্তারা উক্ত মন্তব্য করেন-বিপিও এখন বিশ্বজুড়ে ব্যাপক সম্ভাবনাময় একটি খাত। বিশ্বজুড়ে কয়েক হাজার কোটি ডলারের বাজার এটি। তবে আমরা এখনও এ খাতে খুব ভালো অবস্থানে আছি এটি বলা যাচ্ছে না। কিন্তু সুযোগ রয়েছে। আমাদের দেশের জনবলের ৬৫ শতাংশই তরুণ। বিশাল এই তরুণ সমাজকে বিপিও খাতের জন্য তৈরি করতে হবে। এবারের সম্মেলনের মাধ্যমে আমাদের তরুণদের কাছে এই বার্তাটিই পৌঁছে দিতে চাই যে- বিপিও খাতে চাকরির সুযোগ সবচেয়ে বেশি। এ খাতে কাজের জন্য খুব বেশি দক্ষ হওয়ারও প্রয়োজন নেই। ভারত কিংবা তাইওয়ানের মতো দেশে বিপিও খাতে একই কোম্পানিতে হাজার হাজার লোক কাজ করে। ভারত কিংবা তাইওয়ান পারলে আমরা কেন নয়। দেশেও বিপিও খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এফ এম হায়াতুল্লাহ ও পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান প্রমূখ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে-বিশ্ববাজারে আউটসোর্সিং এর কাজ ধরতে ময়মনসিংহের শিক্ষিত যুবকদের আইসিটিতে আরো দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন বক্তারা। বর্তমান বিশ্বায়নের যুগে সম্ভাবনাময় খাত বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। ডাটাএন্ট্রি, প্রসেসিং, হিসাবরক্ষণ, ডাটা এনালিটিক্সি, বিজনেস ফোরকাস্টিং, গবেষণা উন্নয়ন, বিক্রয়-বিপনন গ্রহক সেবা ও যোগাযোগ পরিসেবাগুলোতে সহজেই ময়মনসিংহের তরুণরা অংশ নিতে পারেন।

বিপিও সামিট বাংলাদেশ` উপলক্ষে `ইয়থ এনগেজমেন্ট প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেমিনার অফ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশ নেন। সেমিনারে আরো অংশ নেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ রেজাউল মাকসুদ জাহেদী, বাংলাদেশ এসেসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বিএসিসিও) সভাপতি ওয়াহিদ শরীফ, সহ-সভাপতি তানভীর ইব্রাহিম ও প্রধান সমন্বয়ক মোহতাবুল হক, ময়মনসিংহ টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহতাব উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাগিস বিল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার কান্তি সাহা প্রমূখ। সেমিনার পর্বে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশসিক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা। ক্যারিয়ার কাউন্সিলিং করেন বিএপিপিও কো-অডিনেটর মোঃ সেলিম সরকার।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বিএসিসিও) এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে বিপিও সামিট বাংলাদেশ উপলক্ষে ইউথ এনগেজমেন্ট প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন-জেলা প্রশাসন মিজানুর রহমান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) এ কে এম গালিভ খান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!