Breaking News
Home / জাতীয় / হবিরবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে সোহেল খান

হবিরবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে সোহেল খান

আরিফ রববানী ময়মনসিংহ ॥
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওয়ামী পরিবারের সন্তান, ত্যাগী ও নির্যাতিত নেতা, কর্মীবান্ধব গরীব, দুখী, খেটে খাওয়া মানুষের আশার প্রদীপ, তারুন্যের অহংকার, সৎ, সাহসী ও নির্ভীক, সদালাপী, সাধারণ মানুষের আস্থার বাতিঘর, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মাজহারুল আনোয়ার সোহেল খান কে সাধারণ ভোটাররা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চায় হবিরবাড়ী ইউনিয়নবাসী। সে লক্ষে তার পক্ষে একাট্টা সর্বস্তরের জনগণ।

তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার দেখা দিয়েছে । সরেজমিনে সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায়, মাজহারুল আনোয়ার সোহেল খান এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের খোজ খবর নেন । তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় এবং প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত আওয়ামীলীগের প্রচার প্রচারণায় যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে মাজহারুল আনোয়ার সোহেল খানের নাম শীর্ষে। এ ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে-ক্লীন ইমেজ আর নীতিবান ব্যক্তি হিসাবেও ইউনিয়নে তার বিকল্প কেউ নেই। সাধারণ ভোটাররা মনে করেন তিনি প্রার্থী হিসাবে মাঠে প্রতিদ্বন্ধীতা করলে বিপুল ভোটে বিজয়ী হবেন। প্রচার প্রচারণা এবং মতবিনিময়েও তিনি দিনরাত ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াচ্ছেন । এলাকার সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, মাজহারুল আনোয়ার সোহেল খান একজন সৎ, দায়িত্বশীল, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ন ব্যক্তি।
রাজনৈতিক মহলে একজন সৎ, সু-দক্ষ রাজনীতিবীদ হিসেবেও বেশ সুখ্যাতী রয়েছে তার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠন বিরোধী কিংবা গঠনতন্ত্র পরিপন্থী কোন কর্মকান্ডে জড়িতের কোন অভিযোগ নেই।তার নীতি আদর্শের কারণে তাকে হবিরবাড়ী ইউনিয়নবাসি তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।
মাজহারুল আনোয়ার সোহেল খান বলেন, মানুষের আস্থা অর্জন করায় আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, শিক্ষিত ও পরিচ্ছন্ন তরুন নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন,সেক্ষেত্রে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবেন এবং আমি বিজয়ী হবো আশা করছি। ইউনিয়নকে মাদকমুক্ত, দূষণমুক্ত ও জনবান্ধব করার পাশাপাশি একটি ডিজিটাল ইউনিয়ন তৈরি করার লক্ষে কাজ করবো ইনশাআল্লাহ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!