Breaking News
Home / জাতীয় / ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আরিফি রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মঠবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ।

বুধবার (২৪শে ফেব্রুয়ারী) দুপুরে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পাদিত ইউনিয়নের বিভিন্ন রকম প্রকল্প যেমন LGSP3, ও পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।এসময় তিনি প্রকল্পের কাজগুলোর গুণগত মান ঠিক রেখে সম্পন্ন করাসহ ইউনিয়নের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার মানোন্নয়নে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ে করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

এ সময় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তরিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল,ইউপি সচিব নুরুল ইসলামসহ সকল ইউপি সদস্য ও ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!