আরিফ রববানী,ময়মনসিংহ।।
করোনার ভ্যাকসিন গ্রহণ করে ময়ময়মনসিংহ বাসীকে করোনার সংক্রমণ থেকে নিরাপদে থাকার উৎসাহিত লক্ষে টিকা নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি
বৃহস্পতিবার ২৫শে ফেব্রুয়ারী দুপুরে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে তিনি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
গণ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা গ্রহণ করেন বিরোধীদলীয় নেতা।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক বিজ্ঞাপ্তিতে ভ্যাকসিন গ্রহণ শেষে বিরোধীদলীয় নেতা বলেন,”ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ।মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।সকলেই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে