Breaking News
Home / জাতীয় / সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত নাগরিক সমাজের বিক্ষোভ

সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত নাগরিক সমাজের বিক্ষোভ

মোঃ রফিকুল ইসলাম,(বিশেষ প্রতিনিধি) মোহনগঞ্জ, নেত্রকোণা:

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এঁর বিরুদ্ধে মিথ্যা,কাল্পনিক, বানোয়াট, উদ্দেশ্য প্রমোদিতভাবে মিথ্যাচার ও সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে কটুক্তি করায় প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় শহীদ উসমান গনি ময়দানে মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত নাগরিক সমাজ এর উদ্যোগে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেন জাতির শেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত নাগরিক সমাজ।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে আওয়ামীলীগ অফিস হয়ে শহীদ উসমান গণি ময়দানে বিক্ষোভ সমাবেশ করেন।

এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল গণি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, আবু বকর সিদ্দিক (পাবলু), সহ-সভাপতি মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, আবু দিলীপ কুমার দত্ত সহ-সভাপতি মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও ভাইস চেয়ারম্যান মোহনগঞ্জ উপজেলা পরিষদ, নারী নেত্রী আখিকুন্নেছা বিউটি,শ্রমিক নেতা মোঃ নুরেছ মিয়া, সাবেক যুবলীগ নেতা সারোয়ার হোসেন নয়ন, মোশাররফ হোসেন পরশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,মোহনগঞ্জ ৪ নং মাঘান ইউনিয়নের বিজ্ঞান বাজার গত শনিবার আওয়ামীলীগের সংসদ সদস্য রেবেকা মমিনকে জনসভায় প্রধান অতিথি রেখে।

মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান রতন ভাটি বাংলার খাঁটি মানুষ উন্নয়নের রুপকার সাজ্জাদুল হাসান এঁর সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে কটুক্তি করায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি সেই সাথে প্রধানমন্ত্রীর কাছে রাজাকারের সন্তান আব্দুল হান্নান রতনের পদত্যাগের দাবিও জানায়।

অনুষ্ঠান শেষে টিভি সাংবাদিক সাক্ষাৎকার নেয়।এতে এটিন বাংলা,দেশ,চ্যানেল 24,এশিয়ান টিভিসহ জেলা প্রতিনিধি এ তথ্য নেয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!