Breaking News
Home / জাতীয় / আবুল মকসুদের মৃত্যুতে দেশের এক অপুরণীয় ক্ষতি হয়ে গেলো-রওশন এরশাদ এমপি

আবুল মকসুদের মৃত্যুতে দেশের এক অপুরণীয় ক্ষতি হয়ে গেলো-রওশন এরশাদ এমপি

প্রেস বিজ্ঞপ্তিঃ

দেশের প্রথিতযশা সাংবাদিক, গবেষক,কলাম লেখক, বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

সৈয়দ আবুল মকসুদ (৭৪) আজ সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৩ফেব্রোয়ারী মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদের
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,বাংলা একাডেমি পুরুষ্কারপ্রাপ্ত সৈয়দ আবুল মকসুদ বর্ণাঢ্য কর্মময়জীবনে সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে লেখালেখি করতেন।তিনি সাবলীল, বিশ্লেষণধর্মী ও কথনের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।প্রথিতযশা এ কলাম লেখকের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা ও সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!