Breaking News
Home / জাতীয় / ত্রিশাল পৌর নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করায় ময়মনসিংহের ডিসিকে কৃতজ্ঞতা ও ফুলের শুভেচ্ছা

ত্রিশাল পৌর নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করায় ময়মনসিংহের ডিসিকে কৃতজ্ঞতা ও ফুলের শুভেচ্ছা

আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। গত ১৪ই ফেব্রুয়ারী নির্বাচনের পর থেকে ত্রিশাল বাসীর মাঝে বিষয়টি টক অব দ্যা ত্রিশালে পরিণত হয়েছে। আলোচনা চলছে ত্রিশালের ইতিহাসে এটাই প্রথম নির্বাচন যেখানে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই নিজের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করছেন। আর এ সবই সম্ভব হয়েছে জেলা প্রশাসক মিজানুর রহমানের মেধায় ও বুদ্ধিমত্ত্বায়। এজন্যেই সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সদস্যরা জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। মতবিনিময় কালে ত্রিশাল পৌরসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করায় ত্রিশালবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক মিজানুর রহমান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্ঠা এনবিএম ইব্রাহিম খলিল রহিম, সভাপতি মোঃ কামাল হোসেন, সহ সভাপতি একেএম সাদিকুর রহমান কিরণ আকন্দ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ নূরুল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, সালমান হোসেন সুমন, ফাতেমা শবনম, ইসরাত জাহান নিপা, আব্দুল্লাহ, আরোয়ার জাহান পারভেজ, ইউসুফ আলী প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!