Breaking News
Home / জাতীয় / বালিপাড়া ইউনিয়নকে উন্নত ও আধুনিক হিসাবে গড়তে চান আ’লীগ নেতা ইসমাইল হোসেন

বালিপাড়া ইউনিয়নকে উন্নত ও আধুনিক হিসাবে গড়তে চান আ’লীগ নেতা ইসমাইল হোসেন

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন কে মাদকমুক্ত, উন্নত সমৃদ্ধ ও দৃশ্যমান ইউনিয়ন হিসাবে উপহার দিতে চান ইউনিয়নের সাবেক মেম্বার সাবেক ছাত্রনেতা ও মেধাবী রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন।

যিনি বঙ্গবন্ধুর আদর্শে গড়া তর্ণমুলের একজন জনবান্ধব একজন নেতা। তৃর্ণমুলের একজন কর্মীই বুজবে তৃর্ণমুলের ব্যাথা বেদনা, সে কারণে প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন তিনি। তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দিয়ে আসছেন । একাধারে একজন সমাজ সেবক, রাজনীতিবিদ,সালিশ ব্যাক্তিত্ব এবং ক্রীড়া সংগঠক ও বটে। বর্তমানে তিনি উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগের সম্মানিত সদস্য পদে দায়িত্বে থেকে রাজনীতির পাশাপাশি মানুষের বিভিন্ন সুখে দুঃখে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসাবে গড়ে তুলেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক মতবিনিময়, লিয়াজো -যোগাযোগ রেখে মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশার পাশাপাশি দলকে তরান্নিত করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শের গুনান্নিত এই নেতা রাজপথে সাহসীকতার সাথে আন্দোলন লড়াই-সংগ্রামে রাজনীতিতে থেকে সাধারন মানুষকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ করছেন । তিনি ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ,মাদ্রাসা ও মন্দিরের বিভিন্ন উন্নয়ন মোলক কাজে নিজ অর্থায়নে সহযোগিতা করাসহ হতদরিদ্র মানুষের সেবা করে যাওয়ার মাধ্যমে আওয়ামীলীগের ভাবমুর্তিকে উজ্জল করার চেষ্টা করছেন । সমাজ সেবায় তিনি ছাত্রজীবন থেকেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত হওয়ার পর থেকে প্রতিটি গ্রাম,ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রমকে প্রসারিত করতে কঠোর পরিশ্রম করেছেন এ নেতা। ফলে ইউনিয়নের প্রতিটি গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রয়েছেন তার ব্যাপক জনপ্রিয়তা। ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের আমেজ শুরু হওয়ার পর থেকে ইতি মধ্যেই তার পক্ষে শুরু হয়েছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারনা,মতবিনিময় সভা ও গণসংযোগ। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন দূরদর্শী কর্মী, শীর্ষ অন্যান্য নের্তৃত্বের অন্যতম নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন । তিনি মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব পছন্দ করেন এবং নেতৃত্বের বিকাশ করতে জানেন ও ভালবাসেন। ইউনিয়নবাসীর মতে- ইসমাইল মেম্বার একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক, দানশীল ব্যাক্তি, জন-দরদী, দরিদ্র অসহায় মানুষের বন্ধু, নি:স্বার্থ সমাজ সেবক, সহজ-সরল ও সাদা মনের মানুষ, ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় সফল রাজনীতিবিধ। চলমান করোনা মহামারীতে মানুষ যখন ঘরবন্দী হয়ে অনাহারে দিন কাটাচ্ছিলো ঠিক সেই সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শত সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তাসহ স্বাস্থ্যসেবায় গণসচেতনতা গড়ে তুলেছেন জনবান্ধব এই নেতা । বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু”র কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গনতন্ত্র, উন্নয়ন অগ্রগতি দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই ধারায় বালিপাড়া ইউনিয়নকে এগিয়ে নিতে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগিতা চান আলহাজ্ব ইসমাইল হোসেন মেম্বার। যিনি দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু আর্দশ বুকে ধারণ করে আওয়ামীলীগের রাজনৈতি করে আসছেন। ১৯৭৫ ইং ১৫ ই আগষ্ট পরবর্তী আওয়ামীলীগের দুংসময়ে বালিপাড়ার তৃণমূল কর্মীদের কে একত্রিত ও শক্তিশালী করার জন্য নিজে রাস্তায় রাস্তায় মাইকিং করেছেন এবং নিজে বক্তব্য রেখেছেন। বালিপাড়া ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত এই আওয়ামী লীগ নেতা বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের দুই বারের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক দুই বারের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। একজন জনপ্রিয় ব্যক্তি হিসাবে ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ড ওয়ার্ড থেকে তিনবার মেম্বার নির্বাচিত হন। গত ১/১১ এর সময় ফখর উদ্দিন সরকারের শাসনামলে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন-আমার ইউনিয়নের রাস্তা-ঘাট বিগত দিনে যেমনটি ছিল, ঠিক তেমনই আছে, আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে উন্নয়নের রুল মডেল হিসেবে জনগণের নিকট তুলে ধরব। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করব। কর্মসৃজন কর্মসংস্থান প্রকল্পসহ গ্রামীণ অবকাঠামোগত সংস্কার উন্নয়ন অর্থ্যাৎ সকল রাস্তাঘাট পাকাকরণ, পুল কালবার্ড ব্রীজ নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগীতামূলক খেলাধুলার চর্চা, বাল্য বিবাহ বন্ধসহ নারী জাগরণে উদ্যোক্তা সৃষ্টি, বেকারদের কর্মসংস্থান, দূর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, শতভাগ বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বিতরণ, ধর্মীয় ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং সর্বোপরি বালিপাড়া ইউনিয়নকে সৌহার্দ্য-সম্প্রীতির উন্নত, আধুনিক দৃশ্যমান মডেল হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ। তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ও দল যদি আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দান করেন, আমি আমার সাংগঠনিক কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে দল, এলাকা ও দেশের জন্য কাজ করব এবং তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারব বলে মনে করি এবং নির্বাচনে জয়ী হয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠাবো । তৃর্ণমুলের কর্মী হিসাবে আমিই বুজবো তৃর্ণমুলের নেতা-কর্মীদের দুঃখ-বেদনা। তাই সব কিছু বিবেচনা করে দল তাকে মনোনয়ন দিবে বলেও তিনি বিশ্বাস করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!