আরিফ রববানী, ময়মনসিংহ।।
আসন্ন ইউপি নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসাবে বাস্তবায়নের লক্ষ্যে দিন রাত পরিশ্রম করছেন তরুণ সমাজ সেবক ও রাজনীতিবিধ সাবেক ছাত্রনেতা মাজহারুল আনোয়ার সোহেল খান ।
জনগণের পছন্দের প্রার্থী হিসাবে ভোটের দৌড়ে সামনের দিকে ক্রমাগত এগিয়ে চলেছেন তিনি। ব্যাপক গণসংযোগ, মতবিনিময় সভা এবং শোডাউন করে ইতিমধ্যে আলোচনায় এসেছেন সোহেল খান ।
মাজহারুল আনোয়ার সোহেল খান বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক।
হবিরবাড়ী ইউনিয়নকে রোল মডেল করতে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে জনগণের কল্যানে কাজ করতে মাঠে নেমেছেন এই তরুণ সমাজ সেবক।
সেই লক্ষে তিনি নিয়মিতই ইউনিয়নের মানুষের দোয়া, ভালবাসা এবং সমর্থন কামনা করে যাচ্ছেন তিনি। তরুন এই রাজনীতিবিধ ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন,মসজিদ, মাদ্রাসার উন্নয়নে ও গরীব হত-দরিদ্র অসহায়দের মাঝে নগদ অর্থ সহযোগিতাও দিয়ে যাচ্ছেন।।
মাজহারুল আনোয়ার সোহেল খান বলেন,মানুষের প্রতি ভালোবাসা ও সন্মান প্রদর্শনের অপর নাম আত্মতৃপ্তি। উনাদের প্রতি আমাদেরও দায়বদ্বতা আছে। সাধারন মানুষ যদি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাকে ভোট দিয়ে কাজ করার সূযোগ দেন তাহলে সরকার নির্দেশিত সকল সেবা প্রদান ও ইউনিয়নকে ডিজিটালাইজড করাসহ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে সকলকে নিয়ে কাজ করবো। পাশাপাশি হবিরবাড়ী ইউনিয়ন কে উন্নয়নের মাধ্যমে নতুন করে ঢেলে সাজাতে চাই।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে