মোহনগঞ্জ প্রতিনিধি ।
মাহবুব হাসান পিয়াশ :
১৬ ফেব্রুয়ারী ২০২১ইং রোজ মঙ্গলবার নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান ,বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ,জনাব কিবরিয়া জব্বার এর জানাজা খালিয়াজুরী মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হয় ,তাহার জানাজায় উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলার আওয়ামী লীগ ,যুবলীগ ,ছাত্রলীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তার বিদেহী আত্মাকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ,জনাব সাজ্জাদুল হাসান এর পক্ষে খালিয়াজুরী সদর ইউনিয়নের চেয়ারম্যান জোসেফ সিদ্দিকী ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু দিলীপ দত্ত ও মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান এতে আরো উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল দল ও অঙ্গ সংগঠনের সর্ব স্তরের ব্যক্তিবর্গ। তাহারা সকলেই তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে