Breaking News
Home / জাতীয় / ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মেয়র আনিছকে শুভেচ্ছা জানালেন সাংবাদিকরা

ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মেয়র আনিছকে শুভেচ্ছা জানালেন সাংবাদিকরা

আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জনপ্রিয় রাজনীতিবিদ, সাংবাদিক বান্ধব নেতা,ত্রিশাল পৌর উন্নয়নের রুপকার মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ পৌরসভায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মেয়রের পৌরশহরস্থ মেয়রের বাসভবনে উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার জাহান জুয়েলের নেতৃত্বে এই শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কে এইচ এম এ সফিকুল হক,সাধারণ সম্পাদক ফখর উদ্দিন আহমেদ, , দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সমাজ কল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুর রহিম, তথ্য বিষয়ক সম্পাদক আনিছুর রহমান বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আকন্দ, প্রমুখ।

এসময় বিজয়ী মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ সাংবাদিকদের সাথে মতবিনিময় সাথে মতবিনিময় কালে বলেন-ত্রিশাল পৌর এলাকায় পঞ্জীভূত সমস্যা সমাধানে আমি বদ্ধপরিকর। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছি। পানিবদ্ধতা নিরসন, যানজট, হাটবাজার উন্নয়ন, ড্রেনেজ সমস্যা দূরীকরণ, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, শিক্ষার উন্নয়ন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পৌর মেয়র আরো বলেন, বিগত দুই মেয়াদে দায়িত্বে থাকাকালীন সময়ে দুর্নীতিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে কাজ করেছি, আগামী দিনেও সেটি অব্যাহত রাখবো। ত্রিশাল পৌরসভার সার্বিক উন্নয়নে আমি সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশাজীবীর সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বিগত দুই মেয়াদে ত্রিশালে পৌর মেয়রের দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকার উন্নয়ন ও বেশ কয়েকটি গঠনমূলক কাজের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনসহ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মেয়র হিসাবেও পুরস্কৃত হন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!