Breaking News
Home / জাতীয় / ত্রিশালের ৭,৮,৯নং ওয়ার্ডের উন্নয়নে সকলের সহযোগীতা চান কাউন্সিলর রানু

ত্রিশালের ৭,৮,৯নং ওয়ার্ডের উন্নয়নে সকলের সহযোগীতা চান কাউন্সিলর রানু

আরিফ রববানী,ময়মনসিংহ।।
চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে প্রথমবার পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দক্ষ ও জনবান্ধব নারী নেত্রী বিউটি আক্তার রানু।

রোববার (১৪) ফেব্রুয়ারি সকাল থেকেই প্রশাসন ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর ব্যাপক তৎপরতায় অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে
সংরক্ষিত আসন এলাকার তিন ওয়ার্ডের ভোটারদের ভালোবাসায় কাউন্সিলর নির্বাচিত হন রানু।

বিউটি আক্তার রানু দীর্ঘদিন যাবৎ নেতৃত্বের মাধ্যমে সমাজের একজন নারী সমাজ সেবক ও নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

রানু বলেন, ‘একজন তৃর্ণমুলের রাজনৈতিক ও সামাজিক মহিলা কর্মী থেকে উঠে এসে আমি প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমার দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছেন জনগণের সেবা করার জন্য।

তিনি বলেন, ‘কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমার পরিচয় ছিল আমি একজন সাধারন নারী। যেহেতু দীর্ঘদিন অবহেলিত মানুষের কথাগুলোর পাশে থাকতে চেষ্টা করেছি,সেহেতু তিন ওয়ার্ডের সব সমস্যা খুঁজে বের করে নির্বাচনী এলাকাকে মডেল ওয়ার্ডে হিসাবে রূপান্তর করার লক্ষে কাজ করে যাব। একই সাথে সংলক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচিত তিনি ওয়ার্ড বাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংরক্ষিত আসনের ওয়ার্ডের কয়েকজন ভোটার জানান, রানু একজন মহিলা সমাজ সেবক হিসাবে এলাকার জনগণের স্বার্থে সব সময় কাজ করেছেন। সেই জনগণের সেবক যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের পাশে দাঁড়াবেন তখন সাধারণ মানুষ সেবাটা বেশি পাবেন। ত্রিশাল পৌরসভার ৭,৮,৯নং ওয়ার্ড কে আধুনিক মডেল হিসাবে গড়ার পাশাপাশি জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত পৌর প্রশাসনকে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!