Breaking News
Home / জাতীয় / ত্রিশাল পৌর নির্বাচনে নিরাপত্বায় নতুন ইতিহাস গড়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান

ত্রিশাল পৌর নির্বাচনে নিরাপত্বায় নতুন ইতিহাস গড়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ত্রিশাল পৌরসভা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাধিকার প্রয়োগ করে সাধারন মানুষ তাদের পছন্দের মানুসকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে পাড়ায় জেলা প্রশাসক মিজানুর রহমান কে ধন্যবাদ জানাচ্ছেন ত্রিশালবাসী। অনেকেই বলছেন এমন সুষ্ঠু ভোটের পরিবেশ ত্রিশালের ইতিহাসে কখনো হয়নি। প্রতিটি ভোট কেন্দ্র ছিলো নিরাপত্তার চাদরে ঢাকা। গত পৌর নির্বাচনেও এই ত্রিশালে গুলিবর্ষণ হয়োছিলো,যে কারণে মানুষের মাঝে একটা আতঙ্ক ছিলো এবার কি হবে! ভোট দিতে যাবেন কিনা এমন হতাশায় ছিলেন ত্রিশাল পৌরসভার ভোটাররা। অবশেষে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের কড়া নিরাপত্তায় পৌর এলাকার ১৪টি কেন্দ্রে নিরাপদে ভোট দিয়েছে মানুষে। ত্রিশালে মোট ভোটারের শতকরা ৭৬.২৫℅ মানুষ তাদের ভোট প্রয়োগ করে। ভোটের দিন ১৪ই ফেব্রোয়ারী রবিবার সকাল থেকে তিনি পৌর শহরের ২নং ওয়ার্ড নজরুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,নজরুল একাডেমি, ৭নং ওয়ার্ড নজরুল কলেজসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘ভোট মানুষের মৌলিক অধিকার। সেটা যেন অবাধে সে প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করা হয়েছে, নির্বাচন কমিশন ও প্রশাসন সেই লক্ষেই কাজ করছে। আমরা সেই কাজটিই করছি।’

রবিবার সকাল থেকে ত্রিশাল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে ভোটার, প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসন।

এসময় তার সাথে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন

প্জেলা প্রশাসক মিজানুর রহমান আরো বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হবে। সবাই যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে য পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর’। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সবার সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। এসময় তিনি প্রার্থী এজেন্টদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের খোজ খবর নেন। নির্বাচনের বিষয়ে তাদের মতামত নেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!