আরিফ রববানী, ময়মনসিংহ।।
করোনার মহামারী থেকে রক্ষা পেতে করোনার টিকা নিতে সাধারন মানুষকে উৎসাহীত করতে টিকা নিয়েছেন ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ বাদল।
এসময় চেয়ারম্যান বাদল বলেন- অনেক দেশএখনো ভ্যাকসিন পায়নি,আমাদের দেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় শত গুজব আর মিথ্যাচারকে দূরে ঠেলে দিয়ে আজ সাধারণ মানুষের নাগালে করোনা ভেক্সিন পৌছে দিতে সক্ষম হয়েছেন। এটা আরেকটা সফলতা।
তিনি বলেন-মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করার জন্য ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ মানুষ টিকা নিয়েছেন,তাদের কোন সমস্যা হয়নি। আমার ইউনিয়নের মানুষকে আগ্রহী করতে চেয়ারম্যান হিসাবে আমি নিজেও ভ্যাক্সিন নিয়েছি। আশা করি সকল গুজব ও জল্পনা-কল্পনাকে উপেক্ষা করে জনগণ করোনার টিকা নিতে উদ্বুদ্ধ হবে”।
তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন- আমার আগেও অনেকেই টিকা নিয়েছেন, তাদের কোন সনস্যা হয়নি,আমিও টিকা নিয়েছি আমারও কোন প্রকার সমস্যা হয়নি, তাই যাদের বয়স ৫০ এর বেশী গুজবে কান না দিয়ে তারা ন্যাশানাল আই ডি সহ ইউনিয়ন পরিষদে এসে নাম রেজিঃ করুন। আপনার মোবাইলে টিকা দেয়ার তারিখ এস এম এস যাবে।সেদিন নিকটস্হ হাসপাতালে গিয়ে মোবাইল এস এম এস দেখালেই টিকা দিয়ে দিবেন কর্তৃপক্ষ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে