আরিফ রববানী, ময়মনসিংহ।।
করোনার মহামারী থেকে রক্ষা পেতে করোনার টিকা নিতে সাধারন মানুষকে উৎসাহীত করতে টিকা নিলেন গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা। তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন-টিকার বিষয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল,অথচ আমার আগেও অনেকেই টিকা নিয়েছেন, তাদের কোন সনস্যা হয়নি,আমিও টিকা নিয়েছি আমারও কোন প্রকার সমস্যা হয়নি, তাই যাদের বয়স ৫০ এর বেশী গুজবে কান না দিয়ে তারা ন্যাশানাল আই ডি সহ ইউনিয়ন পরিষদে এসে নাম রেজিঃ করুন। আপনার মোবাইলে টিকা দেয়ার তারিখ এস এম এস যাবে।সেদিন নিকটস্হ হাসপাতালে গিয়ে মোবাইল এস এম এস দেখালেই টিকা দিয়ে দিবেন কর্তৃপক্ষ। চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা আরো বলেন-টিকা নিয়ে এক শ্রেণির স্বার্থনেশি মহল গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
এ কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সবার আগে আমি টিকা নিয়ে ভাংনামারীবাসীকে প্রমাণ করে দিলাম, করোনা ভাইরাসের টিকা নিরাপদ। জনগণ যাতে উৎসাহী হয়,টিকা নিতে তাদের যেন কোন ভয়-ভিত্তি না থাকে । তিনি বলেন,আমার কাছে এই ভ্যাকসিনটা অত্যন্ত নিরাপদ ও আমি কোনো কিছু অনুভব করিনি। কোন ব্যথাও অনুভব করিনি। ভ্যাকসিন নেওয়ার পরও আমার মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া নেই। ফলে ভ্যাকসিন নিয়ে যেসব গুজব ছড়িয়েছে তার অবসান হওয়া দরকার।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে