Breaking News
Home / অপরাধ / ক্ষমতা বলে স্কুলের পাশে গরুর খামার, বলার সাহস নেই ছাত্র ছাত্রী সহ স্কুল কতৃপক্ষ ও এলাকাবাসীর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।

ক্ষমতা বলে স্কুলের পাশে গরুর খামার, বলার সাহস নেই ছাত্র ছাত্রী সহ স্কুল কতৃপক্ষ ও এলাকাবাসীর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।

ইয়াসিন আরাফাত রনি/
মাহবুবর রহমান পিয়াসঃ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ৬নং সুয়াইর ইউনিয়নের নলজুরী গ্রমে এমন দৃশ্য চোখে পরার মত যেখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশেই নির্মিত হয়েছে গবাদি পশুর খামার। সারা দেশে করোনাভাইরাসের কারনে যখন স্কুল কলেজ বন্ধ সেই সুযোগ কাজে লাগাচ্ছে স্থানিয় প্রভাবশালী কিছু ব্যাক্তি।

জানা যায় নলজুরী গ্রামের জনাব কাঞ্চন মিয়ার কথা যিনি উপজেলা কৃষকলীগের সভাপতি তাই ক্ষমতার আদলেই সরকারি কোন বিধি নিষেধ না মেনে পরিবেশ অধিদপ্তর এর অনুমোদন না নিয়েই ইচ্ছেমত তৈরী করছে গবাদি পশুর খামার। সরকারি নির্দেশমোতাবেক সারাদেশ যখন বিদ্যালয় খোলবে তখন নিয়মিতভাবে ক্লাস শুরু হওয়ার পর কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যের উপর প্রভাব পরতে পারে এমনকি বিভিন্ন রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাপনা আছে, তাই এই খামার বন্ধ করে অন্যত্র সরানোর জন্য সরকারের উচ্চপদস্থ ব্যাক্তি ও প্রশাসনের নিকটে দৃষ্টি আকর্ষণের দাবি ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং এলাকাবাসীর।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!