আরিফ রববানী,ময়মনসিংহ।।
জাতীয় পার্টি, র কেন্দ্রীয় নির্বাহী কমিটি, র সাংগঠনিক সম্পাদক, পল্লীবন্ধুর আদর্শের সৈনিক ,জাতীয় পার্টি,র চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের এম পি মহোদয়ের বিশ্বস্ত বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল”এর পরিপূর্ন রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছে উপজেলার
মন্ডল বাড়ী হাইস্কুলের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী,ছাত্র ছাত্রীরা।
৮ই ফেব্রুয়ারী সোমবার , ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা মন্ডল বাড়ী হাই স্কুল অডিটোরিয়ামে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্ডল বাড়ী হাই স্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও ফরহাদ মাষ্টারের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলার জনপ্রিয় রাজনীতিবিদ ও মন্ডল বাড়ী হাই স্কুলের দাতা সদস্য,
বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর পরিপুর্ণ রোগমুক্তি কামনায় সকলের দোয়া চেয়ে বক্তব্য রাখেন, শাহজাহান মাষ্টার, ফজলুল হক মাষ্টার, বেলা শিক্ষিকা, তোতা মাষ্টার,শান্ত মাষ্টার, কামরুজ্জামান সুরুজ মাষ্টার সহ আরো অনেকে। আলোচনা শেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, র সাংগঠনিক সম্পাদক, দানবীর নেতা বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা শাহজাহান মাষ্টার।
উক্ত দোয়া মাহফিলে স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্হিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে