Breaking News
Home / জাতীয় / সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থী

সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থী

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার কে। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন দুইবারের নির্বাচিত বর্তমান জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। তিনি টানা দুই বার ক্ষমতায় থেকে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখায় আওয়ামী লীগ প্রার্থীর জয়ের হিসার অনিশ্চয়তায়।

দুইবার দায়িত্বে থেকে ত্রিশাল পৌরসভার নাগরিকদের সেবার মানোন্নয়নে কাজ করায় আসন্ন নির্বাচনে আবারো মাঠে থাকায় ভোটে অনেকটা সুবিধাজনক অবস্থায় আছে বর্তমান মেয়র আনিছ। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ সাংবাদিকদের সাথে বলেছেন, ‘সুষ্ঠু ভোট হলে আমি জয়ী হব। কারণ, এখানে আমি দুই বার দায়িত্ব পালনকালে উন্নয়নের জোয়ার বসিয়েছি, শতভাগ উন্নয়ন সফল করতে পৌরবাসী তৃতীয় বারের মত আমাকে অবশ্যই নির্বাচিত করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো নৌকা মার্কা নিয়ে পৌর নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার । তিনি সাবেক জেলা আওয়ামী লীগ নেতা। অপরদিকে, তৃতীয় বারের মতো মেয়র পদে নির্বাচন করছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। তার প্রতীক জগ। তিনি গত নির্বাচনেও জগ প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। পৌরবাসী বলছেন গতবার জগ প্রতীকে ভোট দিয়েছিলাম বলেই ত্রিশালে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আবারো জগকে বিজয়ী করতে চায়। তিনি উপজেলা যুবলীগের সাবেক দুইবারের সভাপতি।

গত বছরও স্বতন্ত্র প্রার্থী হিসাবেই নৌকা প্রতীক কে পরাজিত করে জগ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন বর্তমান মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। তার নীতি-আদর্শ ও পৌর উন্নয়ন জনগনকে মুগ্ধ করে তুলেছে। ফলে আবারও স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগের প্রার্থীর পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আলোচনা চলছে।

এদিকে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী শামীম মন্ডল। তবে মাঠে তুমুল আলোচনা চলছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের প্রার্থী ও দুইবারের নির্বাচিত জনপ্রিয় আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ কে নিয়ে। এই দুই প্রার্থীর দিকেই তাকিয়ে আছেন পৌরবাসী। আলোচনা চলছে কে হচ্ছেন? এবারের পৌর মেয়র! নৌকার প্রার্থী? নাকি,! স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র?

তবে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এবার আওয়ামী লীগের প্রার্থী কে বিজয়ী করতে না পারলে দলের জন্য চরম অপমান হবে। তাই এবার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের দাবী যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি আওয়ামী লীগের ভোটে কোন প্রভাব ফেলতে পারবেন না। নৌকার বিজয় ধরে রাখতে দলের সবাই ঐক্যবদ্ধ আছেন বলেও দাবী জানান সেই নেতা।

নির্বাচন বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আনিছ বলেন, ‘গতবার নির্বাচনে আমি নৌকা মার্কা পাইনি। তখনকার আওয়ামী লীগ নেতারাই আমাকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি এখনো আছি।’তিনি আরও বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে এবারও বিপুল ভোটে আমার জয় হবে।’

এদিকে ত্রিশালে পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা মেয়র ও কাউন্সিলরদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে পৌর এলাকা।প্রার্থীরা সূর্যের আলো ফোটার আগে থেকে মধ্যরাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

প্রথম শ্রেণির এই পৌরসভার মেয়র হিসাবে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী নেওয়াজ সরকার, ধানের শীষের মনোনীত প্রার্থী রুবাইয়াত হোসেন শামীম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হিসাবে (দুই বারের নির্বাচিত মেয়র) এ বি এম আনিছুজ্জামান আনিছ জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল হাসান।

তবে নৌকার মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকারকে বিজয়ী করার চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ । অন্যদিকে দুই বারের নির্বাচিত মেয়র এ বি এম আনিছুজ্জামান (আনিছ) নীরবে প্রচারণা চালিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিএনপি’র মনোনীত প্রার্থী রুবাইয়াত হোসেন শামীমকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করছেন জেলা বিএনপির, উপজেলা বিএনপি , যুবদল, সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল হাসান প্রচারণায় অংশ হিসেবে পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

১২ফেব্রুয়ারি রাত টায় প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৪ টি কেন্দ্রে ৭৮ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা পুরুষ ১৩ হাজার ২৩০ জন। মহিলা ভোটার সংখ্যা ১৩ হাজার পাঁচশত ৯২ জন। মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন । শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচনের আশা করছেন ভোটাররা।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং উৎসব পরিবেশের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য ত্রিশালবাসী তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করবেন। আইন-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান‘ শুক্রবার মধ্যরাত পর্যন্ত প্রচারণা চলবে ১৪ তারিখ সকাল থেকে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশা করছি সুষ্ঠু ইলেকশনের যে ধরনের ব্যবস্থা থাকা দরকার সেগুলো থাকবে। সুতরাং অন্য কোনো আশঙ্কা এখনো করছিনা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!