Breaking News
Home / চিকিৎসা ও স্বাস্থ্য / ময়মনসিংহে করোনার টিকা নিয়েছেন জেলা যুবলীগ নেতা এইচ এম ফারুক

ময়মনসিংহে করোনার টিকা নিয়েছেন জেলা যুবলীগ নেতা এইচ এম ফারুক

আরিফ রববানী,ময়মনসিংহ।।
টিকা নিয়ে মানুষকে সুরক্ষিত থাকার উৎসাহিত করতে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

বুধবার (ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা কায্যক্রমের তৃতীয় দিন তিনি তার কর্মীসমর্থকদের সাথে নিয়ে উপস্থিত হয়ে এই টিকা নেন।এর পর তার সাথে থাকা দলের অন্যান্য সংগঠনের নেতারাও টিকা নিয়েছেন।

এছাড়াও গত তিন দিনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল,ডিবি ওসি শাহ কামাল আকন্দ, টিকা নিয়েছেন।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত করোনা ভাইরাসের টিকা দান কেন্দ্রে টিকা নেওয়ার পর বিকালে তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে বলেন- টিকার বিষয়ে অনেকেই অনেক সমালোচনা করেছেন,অথচ আমার বড় ভাই স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজসহ আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ,সরকারী কর্মকর্তা কর্মচারীরা টিকা নিয়েছেন, তাদের কোন সমস্যা হয়নি,আমিও টিকা গ্রহণ করেছি কিন্তু এখন বিকাল হয়েছে, আমার কোনো সমস্য হয়নি। আমি ভালো আছি, তাই আপনারা কারো কোন গুজবে কান দিবেন না,আপরানাও রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করেন। মনে রাখবেন সমালোচনা কারীরা কখনো দেশ ও জাতির মঙ্গল চায় না,তাই তারা মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াতে গুজব ছড়াচ্ছে। তিনি সবাইকে টিকা নিয়ে মহামারী করোনার মরণ ছোবল থেকে নিজেকে ও দেশকে রক্ষা করতে আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!