ময়মনসিংহে সাংবাদিকদের গৃহকর্মী এবং শীতার্ত
দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের উদ্যোগে ৭ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টায় নগরীর অলকা নদী বাংলা প্রেসক্লাবের অস্হায়ী কার্য়ালয়ে দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি শিবলী সাদিক খান,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,হাফিজুর রহমান হেলাল,ওয়াহিদুজ্জামান আরজু, বদরুল আমিন, মাইনুদ্দীন উজ্জল,মারুফ হাসান কমল,তাসলিমা রত্না,বিউটি আক্তার প্রমুখ।শীতের এই কনকনে হাওয়ায় শীতবস্ত্র পেয়ে মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শীতার্ত জনগোষ্ঠীরা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে