Breaking News
Home / জাতীয় / ত্রিশালের কাঁঠালে রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করলেন চেয়ারম্যান কামাল

ত্রিশালের কাঁঠালে রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করলেন চেয়ারম্যান কামাল

আরিফ রববানী, ময়মনসিংহ।।
প্রশস্ত রাস্তা, কারুকাজ, সবুজের নান্দনিকতা, পরিষ্কার-পরিচ্ছন্নতার বহুমাত্রিক নাগরিক সুবিধায় অত্যাধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে কাঁঠাল ইউনিয়নের উন্নয়নে দিন-রাত শ্রম দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল। উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসাবে তিনি ৬ই ফেব্রুয়ারী রবিবার ইউনিয়নে ৬নং ওয়ার্ডের তেঁতুলিয়াপাড়া ক্বারি বাড়ী-দড়িবাড়ী-মইন্দা শেখের বাড়ী হয়ে কাঁঠাল বোর্ড ঘর মোড় পর্যন্ত ইটের সোলিং দিয়ে সংস্কার কাজের গুণগত মান পরিদর্শন করেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। কাঁঠাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে চলমান এই সংস্কারকাজের পরিদর্শনের সময় তার সাথে ৬নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম,সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সেলিনা খাতুন,৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উপজেলার গুরুত্বপুর্ণ এলাকা হিসাবে এই ইউনিয়নের ঐতিহ্য সংরক্ষণ করেই চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালের নেতৃত্বে এগিয়ে চলছে উন্নয়ন কাজ।ইউনিয়নের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কর্মকৌশল হাতে নিয়ে কার্যক্রম কে এগিয়ে নিচ্ছেন তিনি।

ইউনিয়ন সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল ২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকেই কাঁঠালকে সবুজের ইউনিয়নে পরিণত করাসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ৯টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক-নর্দমাসমূহের উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার চিত্র বদলাচ্ছে। এতে খুশি ইউনিয়নবাসী। ইউনিয়নের কয়েকজন ভ্যান চালক জানান, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নের ফলে তাদের গাড়ি চলাচলে অনেক সুবিধা হয়েছে। আগের চেয়ে রাস্তাঘাট বড় হওয়ায় ও ভেতরের রাস্তাগুলোও নতুন রূপ পাওয়ায় ভ্যান ও অটোসহ যেকোন যানবাহন অনায়াসে চলাচল করতে পাড়ায় যাত্রীদের যেমন ভোগান্তি কমেছে, তেমনি তারাও গাড়ি চালিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ জানান, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালের ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় ইউনিয়নজুড়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, সবুজায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ কাঁঠালের চেহারাই পাল্টে গেছে। কাঁঠাল শান্তির ইউনিয়ন ও উত্তম বাসযোগ্য এলাকা হিসেবে প্রস্তুত হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নির্দেশনায় তিনি কাজ করে যাচ্ছেন। কাঁঠালকে গ্রিন, ক্লিন ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন।তিনি বলেন গত ইউপি নির্বাচনের পুর্বে আমার কিছু প্রচার ক্যালেন্ডার করা হয়েছিলো, তাতে লেখাছিল রাজনীতি যার-যার,কাঁঠালের উন্নয়ন সবার, আমি আমার সেই শ্লোগান কে বাস্তবায়নের লক্ষেই কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ও স্থানীয় গণ্যমান্যরা যেমন সহযোগিতা করছেন, তেমনি সাধারণ মানুষও সহযোগিতা করছেন।
সবার সহযোগিতায় কাঁঠালকে এক অন্যন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!